জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার

চলতি বছরের জুলাই মাস থেকে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে।

Apr 22, 2026 - 14:15
 0  8
জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার
চলতি বছরের জুলাই মাস থেকে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

চলতি বছরের জুলাই মাস থেকে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন

বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এতথ্য জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, পাইলট আকারে কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথম শ্রেণি থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে এবং প্রতি উপজেলায় দুটি করে স্কুলে দেওয়া হবে। স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য।

তিনি জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে। এ ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে দেয়া হবে। সব প্রাথমিক স্কুলে একই রকম পোশাক হবে। তবে ছেলে এবং মেয়েদের পোশাক ও ব্যাগ আলাদা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। সে আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। সে লক্ষ্যে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

সূত্রঃ যমুনা টিভি।

সংবাদ বিশ্লেষণ-

অনেকেই বলছেন, এ ধরনের সামাজিক কর্মসূচি আসলেই জনকল্যাণ করছে, নাকি অপচয়/দুর্নীতির ঝুঁকি বাড়াচ্ছে, সেটা বিশ্লেষণ করা দরকার। সরলভাবে বললে: এটি স্বয়ংক্রিয়ভাবে লুটপাটের প্রকল্প নয়, কিন্তু দুর্বল বাস্তবায়ন হলে তা‘ সেই ঝুঁকিতে পড়তে পারে। আবার সঠিকভাবে করলে এর বাস্তব উপকারও আছে।

নিচে তুলনামূলক আলোচনায় বিষয়টির ভালোমন্দ দেখানো হলো।

স্কুল ড্রেস ও পাটের ব্যাগ বিতরণ: সম্ভাব্য সুফল বনাম ঝুঁকি

সম্ভাব্য সুফল

  • ঝরে পড়া কমানো: দরিদ্র পরিবারে ইউনিফর্ম ও ব্যাগের খরচ অনেক সময় স্কুল ছাড়ার কারণ হয়।
  • সমতা তৈরি: একই পোশাক সামাজিক বৈষম্য কিছুটা কমায়।
  • স্থানীয় শিল্প (পাটখাত) সহায়তা: দেশীয় পণ্যের চাহিদা বাড়ে।
  • মনস্তাত্ত্বিক প্রভাব: ইউনিফর্ম শিক্ষার্থীর স্কুলে সম্পৃক্ততা বাড়ায়।

ঝুঁকি (বাংলাদেশের বাস্তবতায় গুরুত্বপূর্ণ)

  • ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি (ওভার-ইনভয়েসিং, নিম্নমানের পণ্য) ।
  • রাজনৈতিক/প্রশাসনিক পক্ষপাত (স্কুল নির্বাচনে) ।
  • সরবরাহে অনিয়ম (কম দেওয়া, দেরি, বা নিম্নমান) ।
  • লক্ষ্যভ্রষ্ট ব্যয়: প্রকৃত দরিদ্রদের বদলে তুলনামূলক সচ্ছলরাও সুবিধা পেতে পারে।

তাই বিশ্লেষকদের মতে, এই প্রকল্পের সাফল্য পুরোপুরি নির্ভর করছে গভর্নেন্স ও মনিটরিং-এর ওপর, আইডিয়ার ওপর না।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0