পুরানবাজার ভুয়া নামে লাল চিনি প্যাকেটজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

May 29, 2025 - 18:03
 0  5
পুরানবাজার ভুয়া নামে লাল চিনি প্যাকেটজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

মোহাম্মদ নুরে আলম:
 চাঁদপুর শহরের পুরান বাজারে ভুয়া নাম ঠিকানায় লাল চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে লাল চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রয় করায় কার্ত্তিক চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ  ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ভুয়া নাম ঠিকানা সম্বলিত চিনির প্যাকেট ধ্বংস করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0