প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিলেন এমপি মিলন

Jul 12, 2026 - 20:26
 0  4
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিলেন এমপি মিলন

দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিলেন এমপি মিলন

তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।

একই সঙ্গে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি বন্যাদুর্গত মানুষের সহায়তায় যার যার অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেওয়ারও আহ্বান জানান।
এমপি ফজলুল হক মিলন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।

 

সূত্রঃ মানবজমিন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0