ফরিদগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার

Aug 28, 2025 - 15:44
 0  9
ফরিদগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার

প্রেস রিলিজ 

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্য ২৮ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ থানাধীন বৈচাতলী এলাকা হতে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক সাজাপ্রাপ্ত আসামী কামরুল হাসান (৪০), পিতা-হাজী আঃ মান্নান, মাতা-সাহেরা বেগম, সাং-বৈচাতলী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর-কে ১০৩ (একশত তিন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, কামরুল একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। এছাড়া তার বিরুদ্ধে ০২টি জিআর সাজা গ্রেফতারী পরোয়ানা রয়েছে—যার একটি ২ বছরের এবং অপরটি ১ বছর ৪ মাসের সাজা সংক্রান্ত। একই সাথে তার বিরুদ্ধে আরো ০৩টি জিআর গ্রেফতারী পরোয়ানা মূলতবী অবস্থায় আছে।

সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0