গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
ঢাকা, ৬ জুলাই ২০২৫: দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩২ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা ২৪ জন অপরিবর্তিত রয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু'দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসে এবং একপর্যায়ে তা শূন্যে নেমে আসে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
