চাঁদপুরে বিদ্যুতের হেল্পার ও লাইনম্যানের বিরুদ্ধে মোটরসাইকেল এবং মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক।।
চাঁদপুর কুমিল্লা মহাসড়কের কুমড়ারডুগি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত রোগীর স্বজন পরিচয় দিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নিল বিদ্যুৎ অফিসের ২ কর্মচারী সহ সংঘবদ্ধ চক্র।
এই ঘটনায় মোটরসাইকেল চালক জিহাদ বাদী হয়ে চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগ পিডিবি বিদ্যুৎ অফিসের হেল্পার ফরিদগঞ্জের ফয়সাল ও লাইনম্যান কুমড়াডুগির ইকবালসহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন, কুমিল্লা চান্দিনা থেকে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেল যোগে চাঁদপুর বড় স্টেশন পার্কে ঘুরতে আসে। তারা বাড়ি ফেরার পথে ঘোষেরহাট এলাকায় সিএনজি যাত্রী তাজুল ইসলাম রাস্তার মাঝখানে দৌড় দিলে তার গায়ে লেগে আহত হয়। দুর্ঘটনায় সিএনজি যাত্রী মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হলে স্থানীয় এলাকাবাসী হাসপাতালে পাঠায়।
হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর এক্সে করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। এ সময় চাঁদপুর বিদ্যুৎ অফিসের হেল্পার ফরিদগঞ্জের ফয়সাল ও লাইনম্যান ঘোষেরহাটের ইকবাল নিজেদের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে আহত জিহাদের পকেট থেকে আইফোন ফোরটিন মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এছাড়া তারা আরও টাকা দাবি করে না দেওয়ায় টেনে হেঁচড়ে আহত দুজনকে মারধর করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মহসিন হাসপাতালের সম্মুখে গ্রীন ডায়াগনস্টিক সেন্টার এর সামনে থেকে বিদ্যুৎ অফিসের হেল্পার ফয়সাল ও লাইনম্যান ইকবালকে থানায় নিয়ে আসে।
এর পূর্বে ঘটনার পরপরই অভিযোগে উল্লেখিত ফয়সাল ও ইকবালসহ অজ্ঞাত ৪-৫ জন মিলে ঘটনাস্থল থেকে আর ওয়ান ফাইভ নামে মোটরসাইকেলটি জোরপূর্বক নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়েও সেই মোটরসাইকেলটি না পেয়ে ফিরে আসে। এই ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি খুব দ্রুত উদ্ধার করার জোর দাবি জানান আহতরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
