অফিস পেয়ে সরকারের প্রশংসা করলেন হাসনাত, চাইলেন গাড়ি বিরোধীদলীয় নেতা বললেন— ছোটদেরকে 'না' বলতে নেই
অফিস পেয়ে সরকারের প্রশংসা করলেন হাসনাত, চাইলেন গাড়ি বিরোধীদলীয় নেতা বললেন— ছোটদেরকে 'না' বলতে নেই
মঙ্গলবার (২১ এপ্রিল): দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকারের কাছ থেকে ফ্লোর নিয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর পরামর্শে ইতোমধ্যে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নতুন বা পুরোনো ভবনে সুযোগ অনুযায়ী এটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবসহ এমপিদের বসার জন্য কক্ষ প্রস্তুত করা হবে। বিধিমালা অনুযায়ী সরাসরি কক্ষ বরাদ্দ না থাকায় এর নাম হবে ‘পরিদর্শন কক্ষ’, যেখানে এমপিরা দাফতরিক কাজ পরিচালনা ও জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এমপিদের জন্য বসার জায়গা তৈরি হওয়া ইতিবাচক, তবে মানুষের কাছে পৌঁছাতে গাড়ির সুবিধাও প্রয়োজন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী সংসদ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরই নির্দেশ দিয়েছেন—জনপ্রত্যাশার বাইরে এমপিরা আলাদা কোনো অতিরিক্ত সুযোগ-সুবিধা নেবেন না।
সূত্রঃ যমুনা টিভি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
