ফরিদগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

May 5, 2025 - 17:49
 0  2
ফরিদগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাদক ব্যবসায়ী যতই চালাকি করছে তারা ধারাই পড়ছে। পুলিশের অভিযান/ তল্লাশি আর কৌশলের কাছে হার মানতেই হচ্ছে মাদক ব্যবসায়ীকে। অভিনব কায়দায় মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছিল গাঁজা। তারপরও থানার অফিসার ইনচার্জের বিচক্ষণতায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গতকাল শনিবার (৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম সঙ্গীয় এসআই আরিফুর রহমান সরকার ও ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানটি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নোয়া গাজী বাড়ীতে অভিযান পরিচালনা করে মাটি খুঁড়ে ৫ কেজি গাঁজা এবং দুই মাদক কারবারিক গ্রেফতার করে।

গ্রেফতার কৃত মাদক কারবারিরা হলো, পৌর এলাকার পাটওয়ারী বাড়ির খালেক পাটওয়ারীর ছেলে মাদক কারবারি মোঃ জাকির হোসেন (বুলেট-২৫) এবং গোবিন্দপুর ইউনিয়নের চিরকুমারা এলাকার নোয়া গাজী বাড়ির শাহ আলম শাকুর ছেলে মাদক কারবারি মোঃ শাকিল হোসেন (২২)।

গাঁজা ও দুই মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও কৌশল অবলম্বন করে মাটির নিচ থেকে ৫ কেজি গাঁজা এবং ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ক্যাপশন: ফরিদগঞ্জে পাঁচ কেজি গাঁজা এবং দুই মাদক কারবারি গ্রেফতার।

তারিখঃ ৩ মে ২০২৫

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0