হাজীগঞ্জে বিদ্যুৎ কেড়ে নিলো তরুণের প্রাণ

May 10, 2025 - 19:54
 0  2
হাজীগঞ্জে বিদ্যুৎ কেড়ে নিলো তরুণের প্রাণ

বিদ্যৎ কেড়ে নিলো মো. ইমরুল কায়েস (১৭) নামের এক তরুণের প্রাণ। শনিবার (১০ মে ২০২৫) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডস্থ কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ ওই বাড়ির মৃত মুকবুল হোসেনের একমাত্র ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, এ দিন দুপুরে ইমরুল নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ইমরুল কায়েস মারা গেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0