গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

Apr 28, 2025 - 11:09
 0  1
গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

চাঁদপুরের হাইমচরে গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-১) আমিরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হাইমচর উপজেলার পশ্চিম ভিঙ্গলিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৬৭), তার স্ত্রী শাহানারা বেগম (৫০) ও তাদের ছেলে রিপন গাজী (৪০)।

হত্যার শিকার ফাতেমা বেগম (৩০) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মৃত জামাল উদ্দিনের মেয়ে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের অক্টোবরে পারিবারিক কলহের জেরে প্রবাসী ফারুক গাজীর স্ত্রী ফাতেমার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা ফাতেমাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। পরে মরদেহ গুম করার জন্য বাড়ির পুকুরে নিয়ে রাখা হয়। ঘটনার পরদিন বাড়ির লোকজন মরদেহটি উদ্ধার করে। এই হত্যার ঘটনায় ফাতেমার ভাই ইউসুফ খান বাদী হযে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত শেষে ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, মামলাটি ১৬ বছর চলমান অবস্থায় ২৩ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। আসামিরা অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক আজ এই রায় দেন।

CP News 24 ফেসবুক পেইজটি ফলো করুন

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0